Web Analytics

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার লক্ষ্যে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যদের জরুরি বিল উত্থাপনের আহ্বান জানিয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় রাজধানীর জামিয়া ইসলামিয়া দারুল উলূম, দিলু রোড মাদরাসা মিলনায়তনে সংগঠনের সাব-কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। একই দাবিতে ২ অক্টোবর শুক্রবার বাদ জুমা পুরান ঢাকার ঐতিহাসিক চকবাজার শাহী মসজিদে খতমে নবুওয়ত মহাসম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছে।

সংগঠনের নির্বাহী সভাপতি ও সাব-কমিটির আহ্বায়ক মাওলানা জুনায়েদ আল হাবিবের সভাপতিত্বে বৈঠকে মহাসম্মেলন সফল করতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। খতমে নবুওয়তের আকিদাগত গুরুত্ব তুলে ধরে বিশেষ পুস্তিকা, পোস্টার ও লিফলেট ছাপিয়ে সারা দেশে বিতরণের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ১৬ ও ১৭ অক্টোবর অনুষ্ঠেয় ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনে ‘আকিদায়ে খতমে নবুওয়ত’ শীর্ষক আলোচনা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা মহানগরীর জোন কমিটিগুলো দ্রুত পূর্ণাঙ্গ ও সক্রিয় করতে পাঁচ সদস্যের একটি সাব-কমিটিও গঠন করা হয়েছে। সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী আসন্ন সংসদ অধিবেশনে কার্যকর বিল উত্থাপনের আহ্বান জানান। আইনগতভাবে অমুসলিম ঘোষণা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।

09 Sep 26 1NOJOR.COM

সংগঠনের বিল উত্থাপনের আহ্বান, ২ অক্টোবর ঢাকায় মহাসম্মেলনের ঘোষণা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।