Web Analytics

অধিকৃত পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট ৩০ দিনের মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে ইসরাইল। বুধবার ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম কান এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত সময় শেষ হলে সেখানে কর্মরত ব্রিটিশ কূটনীতিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করা হবে।

অধিকৃত পশ্চিম তীরের ইসরাইলি বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা এবং বসতি সম্প্রসারণে জড়িত কোম্পানি ও ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়ার পর ইসরাইল এই পদক্ষেপ নিল। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড মঙ্গলবার হাউস অব কমন্সে এসব পদক্ষেপের ঘোষণা দেন।

মিলিব্যান্ড বলেন, যুক্তরাজ্য অধিকৃত পশ্চিম তীরের অবৈধ ইসরাইলি বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করবে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতায় সমর্থন বা উসকানির অভিযোগে উগ্রপন্থি ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধেও অতিরিক্ত নিষেধাজ্ঞা দেওয়া হবে। তিনি জানান, ইসরাইলি দখলদারত্বকে সরাসরি সহায়তা করে এমন অস্ত্র রপ্তানির নতুন লাইসেন্স দেবে না যুক্তরাজ্য এবং স্থগিত থাকা ৩০টি অস্ত্র রপ্তানি লাইসেন্সের স্থগিতাদেশ বহাল থাকবে। মিলিব্যান্ড পশ্চিম তীরে বসতি স্থাপনকারী সন্ত্রাসীদের মাধ্যমে ফিলিস্তিনিদের জাতিগত নিধন চলার কথাও বলেন।

09 Sep 26 1NOJOR.COM

অধিকৃত পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।