Web Analytics

‘রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক আলোচনায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী বলেন, বিএনপির জন্ম হয়েছে ‘হ্যাঁ’ ভোটে, আর তাদের মৃত্যু হবে ‘না’ ভোটের মাধ্যমে। তিনি অভিযোগ করেন, বিএনপি সংস্কার কমিশনকে ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেছে এবং দু’দলকেই ছাড় না দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, সরকারকে জুলাই সনদের নির্দেশনা অনুযায়ী চলতে হবে এবং সেখানে থাকা অস্পষ্ট শব্দগুলোর ব্যাখ্যা দিতে হবে। পাটওয়ারী আরও বলেন, বিএনপি জুলাই সনদে ‘হ্যাঁ’ বলেছে, এখন আর ‘না’ বলার সুযোগ নেই। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে এর দায় অন্তর্বর্তী সরকারের ওপর বর্তাবে বলেও সতর্ক করেন তিনি।

31 Oct 25 1NOJOR.COM

‘রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক আলোচনায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী বলেন, বিএনপির জন্ম হয়েছে ‘হ্যাঁ’ ভোটে, আর তাদের মৃত্যু হবে ‘না’ ভোটের মাধ্যমে

Person of Interest

logo
No data found yet!