Web Analytics

ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ সতর্ক করেছেন, ইরানের কোনো বাঁধ, বন্দর বা বিদ্যুৎকেন্দ্রের কাছে যুক্তরাষ্ট্র বা ইসরাইলের সামরিক ঘাঁটি থাকলে তেহরান সেসব স্থাপনাকে সামরিক কাজে ব্যবহৃত দ্বৈত উদ্দেশ্যের অবকাঠামো হিসেবে বিবেচনা করবে। নিউইয়র্ক টাইমসের সাম্প্রতিক এক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন।

প্রতিবেদনটিতে কয়েকজন বিশ্লেষকের বরাত দিয়ে বলা হয়, ইরানের কিছু বাঁধ দেশটির ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোর কাজে ব্যবহারের উদ্দেশ্যে নির্মিত হয়ে থাকতে পারে। এর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গালিবাফ লেখেন, তারা বেসামরিক অবকাঠামোয় হামলার পরবর্তী ধাপের প্রস্তুতি নিচ্ছে।

গালিবাফের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, ইরানের অবকাঠামো নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যেকোনো সামরিক পদক্ষেপের ক্ষেত্রে তেহরান একই ধরনের যুক্তি প্রয়োগ করতে পারে। তাঁর অবস্থান অনুযায়ী, মার্কিন বা ইসরাইলি সামরিক ঘাঁটির কাছের বাঁধ, বন্দর ও বিদ্যুৎকেন্দ্রকে ইরান সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত স্থাপনা হিসেবে গণ্য করবে।

17 Nov 26 1NOJOR.COM

মার্কিন বা ইসরাইলি ঘাঁটির কাছের অবকাঠামোকে সামরিক স্থাপনা ভাবতে পারে ইরান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।