Web Analytics

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দেশের শেয়ারবাজারে স্ক্রিপ নেটিং বা ইন্ট্রাডে ট্রেডিং চালুর অনুমোদন দিয়েছে। মঙ্গলবার বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলে এই ব্যবস্থা চালু করতে পারবে। নতুন ব্যবস্থায় বিনিয়োগকারীরা একই দিনে নির্দিষ্ট কোম্পানির শেয়ার কেনা-বেচা করতে পারবেন এবং দিনশেষে কেবল নিট শেয়ার সেটেলমেন্ট করতে হবে।

বিএসইসি জানিয়েছে, প্রাথমিকভাবে ভালো মানের প্রায় ৩০টি কোম্পানির ক্ষেত্রে এই সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে। ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, স্ক্রিপ নেটিং বিশ্বব্যাপী স্বীকৃত হলেও বাংলাদেশে বিনিয়োগকারীদের পরিপক্কতা ও ভালো সিকিউরিটিজের অভাবে এটি চালু হয়নি। তিনি প্রস্তাব দেন, ডিএস-৩০ সূচকের কোম্পানিগুলো দিয়ে পাইলট প্রকল্প হিসেবে এটি শুরু করা যেতে পারে।

তিনি আরও জানান, ডিএসই প্রস্তুত থাকলেও সফটওয়্যারে কিছু আপগ্রেড প্রয়োজন হতে পারে। সব কোম্পানির জন্য এ ব্যবস্থা চালু করতে সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল)-এর কার্যক্রম শুরু হওয়া জরুরি, যা ২০১৯ সালে যাত্রা শুরু করলেও এখনো কার্যক্রম শুরু করতে পারেনি।

15 Jul 26 1NOJOR.COM

বাংলাদেশের শেয়ারবাজারে স্ক্রিপ নেটিং চালুর অনুমোদন দিয়েছে বিএসইসি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।