Web Analytics

নারায়ণগঞ্জের ফতুল্লায় ফারিহা নিট টেক্স পোশাক কারখানার ভেতর থেকে ইদ্রিস আলী (৪৫) নামে এক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে ২০২৬) সকালে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধারের পর কয়েক হাজার শ্রমিক কাজ বন্ধ করে হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। ফতুল্লা মডেল থানা ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হন।

সহকর্মীরা জানান, সকালে কাজে এসে তারা সংশ্লিষ্ট কক্ষের দরজা বন্ধ দেখতে পান। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলে ইদ্রিস আলীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবরটি ছড়িয়ে পড়লে কারখানাজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শ্রমিকদের অভিযোগ, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনার ফল, তা নিয়ে রহস্য রয়েছে। তাদের আশঙ্কা, কারখানার অভ্যন্তরীণ চাপ বা দ্বন্দ্ব থেকেও এ ঘটনা ঘটতে পারে।

ফতুল্লা মডেল থানার ওসি মো. মাহবুব আলম জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়। তদন্ত চলছে।

12 May 26 1NOJOR.COM

ফতুল্লায় পোশাক কর্মকর্তার লাশ উদ্ধার, রহস্যজনক মৃত্যুকে ঘিরে শ্রমিকদের বিক্ষোভ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।