Web Analytics

নিউইয়র্ক সিটির অভিবাসী অধ্যুষিত এলাকার মানচিত্রে ‘লিটল ইতালি’ না থাকায় শহরটির জন্য বরাদ্দ কয়েক শ কোটি ডলারের তহবিল আটকে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আনাদোলুর খবর অনুযায়ী, শুক্রবার হোয়াইট হাউসে কলম্বাস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ট্রাম্প জানান, মানচিত্রে লিটল সেনেগাল, লিটল গায়ানা, লিটল হাইতি ও লিটল ইয়েমেন থাকলেও লিটল ইতালি রাখা হয়নি।

ট্রাম্প ওই বাদ পড়াকে লজ্জাজনক বলে মন্তব্য করেন এবং বিষয়টি দ্রুত সমাধানের আহ্বান জানান। তিনি বলেন, তা না হলে নিউইয়র্ক যে হাজার হাজার কোটি ডলার পেতে চায়, তার এক ডলারও পাঠানো হবে না। তিনি আরও অভিযোগ করেন, যারা দেশকে ঘৃণা করে তারা ইতালীয়-আমেরিকান সম্প্রদায়কে মুছে যেতে দেখতে চায়।

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ সামনে রেখে পর্যটন নির্দেশিকার অংশ হিসেবে মানচিত্রটি প্রকাশ করা হয়। এতে নিউইয়র্ক সিটির পাঁচটি বরোর ৩০টি অভিবাসী সম্প্রদায়ের এলাকার পরিচিতি রয়েছে। মেয়র জোহরান মামদানি জুলাইয়ে বলেছিলেন, লিটল ইতালি যুক্ত করা হবে এবং শহরের বৈচিত্র্যময় জনগোষ্ঠীর প্রতিফলনে আরও পরিবর্তন আনা হবে। তাঁর ভাষ্য অনুযায়ী, ২০২৩ সালে তৈরি মানচিত্রটির উদ্দেশ্য ২০০টির বেশি সব জাতিগত সম্প্রদায়কে তালিকাভুক্ত করা ছিল না।

10 Oct 26 1NOJOR.COM

মানচিত্রে লিটল ইতালি না থাকায় নিউইয়র্কের তহবিল বন্ধের হুমকি ট্রাম্পের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।