Web Analytics

নারী ক্রিকেটারদের যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও নিরাপত্তাহীনতার অভিযোগের স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স। বুধবার সদস্যসচিব এম নাজমুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি খেলোয়াড়দের ভয়, সংকোচ ও চাপমুক্তভাবে অভিজ্ঞতা এবং অভিযোগ জানানোর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানায়।

একটি গণমাধ্যমে প্রকাশিত নারী ক্রিকেটের দীর্ঘদিনের গুরুতর অভিযোগ এবং ক্রিকেটার জাহানারা আলমের আগের অভিযোগের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে সংগঠনটি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিরপেক্ষ তদন্ত করে দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। তাদের বক্তব্য, বিভিন্ন সময়ে হয়রানি ও অনিয়মের অভিযোগ উঠলেও সুষ্ঠু ও কার্যকর তদন্তে দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি।

অ্যালায়েন্স বলেছে, যৌন হয়রানি, নিপীড়ন ও ক্ষমতার অপব্যবহার নারীদের প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস এবং পেশাগত অগ্রগতিতে বাধা সৃষ্টি করে। নারী ক্রিকেটারদের মূল্যায়ন যোগ্যতা, পরিশ্রম ও মাঠের পারফরম্যান্সের ভিত্তিতে হওয়া উচিত বলে তারা মনে করে। সংগঠনটি দ্রুত তদন্ত, ভবিষ্যতে পুনরাবৃত্তি রোধে স্থায়ী ব্যবস্থা এবং দেশের সব খেলাধুলায় নারীদের জন্য নিরাপদ, সম্মানজনক ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে।

04 Nov 26 1NOJOR.COM

নারী ক্রিকেটে হয়রানির অভিযোগে স্বাধীন তদন্ত চেয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।