প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বাণিজ্য চুক্তি বাতিল নয়, বরং সরকার সেটি পর্যালোচনা করবে। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি জানান, চুক্তিতে ৬০ দিনের নোটিশে বাতিলের সুযোগ থাকলেও দুই দেশ আলোচনার মাধ্যমে শর্ত পরিবর্তনেরও সুযোগ রয়েছে।
ডা. রহমান বলেন, সরকার প্রথমে অভ্যন্তরীণভাবে চুক্তির বিভিন্ন দিক পর্যালোচনা করবে, যাতে রাষ্ট্রের জন্য ক্ষতিকর বা সমস্যাজনক অংশগুলো চিহ্নিত করা যায়। তিনি উল্লেখ করেন, এটি একটি শক্তিশালী চুক্তি এবং একে বাতিল করলে দ্বিপাক্ষিক সম্পর্ক ও শুল্কসংক্রান্ত জটিলতা সৃষ্টি হতে পারে। তাই সরকার আলোচনার মাধ্যমে কিছু শর্ত পুনর্বিবেচনার পথ খুঁজবে।
তিনি আরও বলেন, চুক্তির ধরন ভেদে আইনি বাধ্যবাধকতা ভিন্ন হয় এবং কিছু ক্ষেত্রে গোপনীয়তার শর্তও থাকে। জনগণের স্বার্থে সরকার পূর্ববর্তী সব চুক্তি মূল্যায়ন করবে, যাতে কোনোটি দেশের জন্য ক্ষতিকর না হয়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পর্যালোচনা করবে বাংলাদেশ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।