লক্ষ্মীপুর জেলা পুলিশ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযানে পাঁচ ঘণ্টায় ২৪৪ জনকে আটক করেছে। রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত জেলার ছয়টি থানা এলাকায় একযোগে এ অভিযান চলে। আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
থানাভিত্তিক আটকের মধ্যে সদর থানায় ৪২ জন, চন্দ্রগঞ্জে ২১ জন, রায়পুরে ৪৪ জন, রামগঞ্জে ৩৭ জন, রামগতিতে ৪৪ জন এবং কমলনগরে ৫৬ জন রয়েছেন। ২৪৪ জন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, হোসাইন মো. রায়হান কাজেমী।
পুলিশ সুপার মো. আবু তারেকের সরাসরি নির্দেশে ছয় থানার থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথভাবে অভিযান চালায় বলে কাজেমী জানান। উঠতি বয়সী বখাটেদের উৎপাত বেশি এমন স্থানগুলোতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে উপস্থিত থেকে অভিযানে নেতৃত্ব দেন। কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে নিয়মিত চিরুনি অভিযান চলবে এবং কিশোর অপরাধ নির্মূলে জেলা পুলিশ বদ্ধপরিকর বলে তিনি জানান।
লক্ষ্মীপুরে পাঁচ ঘণ্টার অভিযানে ২৪৪ কিশোর গ্যাং সদস্য আটক
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।