Web Analytics

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ অভিযোগ করেছেন, সরকার গঠনের পর বিএনপি রাজনৈতিক সৌহার্দ্য নষ্ট করেছে। মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির বৈঠকে তিনি বলেন, ফ্যাসিস্ট আমল থেকে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে যে বোঝাপড়া ও সৌহার্দ্য গড়ে উঠেছিল, তা বিএনপি ক্ষমতায় আসার পর ভেঙে গেছে।

তিনি অভিযোগ করেন, বিএনপি নামধারী নেতাকর্মীরা ইসলামী আন্দোলনের কর্মীদের ওপর হামলা চালিয়েছে এবং পটুয়াখালীর কলাপাড়ায় এক কর্মীকে পিটিয়ে হত্যা করেছে। এছাড়া বরিশালের বাকেরগঞ্জে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমাউন কবীরের ওপরও বিএনপি নেতারা হামলা চালিয়েছে। এসব ঘটনায় ইসলামী আন্দোলন তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে।

ইউনুস আহমদ বিএনপির শীর্ষ নেতৃত্বকে আহ্বান জানান, তারা যেন দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখে, জবাবদিহিতার আওতায় আনে এবং সাংগঠনিক ব্যবস্থা নেয়। তিনি সতর্ক করেন, পুরোনো ধারার রাজনীতি চলতে থাকলে রাজনৈতিক সৌহার্দ্য নষ্টের দায় বিএনপিকেই নিতে হবে।

10 Mar 26 1NOJOR.COM

রাজনৈতিক সৌহার্দ্য নষ্টের অভিযোগে বিএনপিকে সতর্ক করল ইসলামী আন্দোলন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।