সংবেদনশীল তথ্য ব্যবহারে প্রতিষ্ঠানের নির্ধারিত প্রক্রিয়া ভঙ্গের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। সান ফ্রান্সিসকোভিত্তিক প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার এ তথ্য জানায়। ওপেনএআই বলেছে, তাদের তদন্তে প্রমাণিত হয়েছে যে তিনজন প্রতিষ্ঠানের প্রক্রিয়ার বাইরে গিয়ে সংবেদনশীল তথ্যের অপব্যবহার করেছেন।
প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে বরখাস্ত হওয়া কর্মীদের নাম প্রকাশ করেনি। তবে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে তাঁদের জেসমিন ওয়াং, তোমেক কোরবাক ও মিকিতা বালেসনি হিসেবে উল্লেখ করা হয়েছে। এএফপির মন্তব্যের অনুরোধে তাঁরা সাড়া দেননি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাঁরা এক্সে এআই নিরাপত্তা ও সম্ভাব্য ঝুঁকি নিয়ে নিয়মিত মতামত দিচ্ছিলেন।
গত ১০ সেপ্টেম্বর বালেসনি লিখেছিলেন, এআইয়ের কারণে সব মানুষ মারা যাওয়ার আশঙ্কা ১০ শতাংশের বেশি বলে তাঁর ধারণা। ১১ সেপ্টেম্বর কোরবাকও ওপেনএআইয়ের অনেক কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। শক্তিশালী এআই মডেলের নিরাপত্তা বিতর্কের মধ্যেই এই ঘটনা ঘটল। পরীক্ষায় মডেলটি অবিশ্বস্ত এবং নির্দেশনা অমান্যের প্রবণতা থাকায় ওপেনএআই নতুন অ্যাস্ট্রা ৬.১ মডেল প্রকাশের সিদ্ধান্ত বাতিল করেছে।
সংবেদনশীল তথ্য অপব্যবহারের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে ওপেনএআই
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।