Web Analytics

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কাজ শেষ হওয়ার মাত্র দশ দিনের মাথায় সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গেছে। হাত দিয়েই কার্পেটিং তুলে ফেলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়। অভিযোগ তোলায় সাংবাদিক ও স্থানীয়দের হুমকি দিয়েছেন ঠিকাদার ইয়াছিন শেখ।

স্থানীয়দের অভিযোগ, শিকিরবাজার স্কাউট ভবন থেকে পূর্ব চিত্রাপাড়া পর্যন্ত সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও কারিগরি অনিয়ম করা হয়েছে। প্রকল্পের নকশা অনুযায়ী মাটির শোল্ডার নির্মাণ ও মানসম্মত বিটুমিনাস কার্পেটিং না করায় অল্প সময়েই রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৭৪ লাখ ৬৭ হাজার টাকায় ১ হাজার ২৬৫ মিটার সড়ক সংস্কারের কাজটি চুয়াডাঙ্গার জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেডের পক্ষে স্থানীয় ঠিকাদার ইয়াছিন শেখ বাস্তবায়ন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক জানান, অভিযোগ পেয়ে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হক বলেন, তদন্তে অনিয়ম প্রমাণিত হলে ঠিকাদারকে চুক্তি অনুযায়ী সংশোধনী কাজ করতে হবে।

06 Jul 26 1NOJOR.COM

কোটালীপাড়ায় সড়ক নির্মাণে অনিয়ম, দশ দিনের মধ্যেই কার্পেটিং উঠে গেছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।