তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের ছেলে নেকমেত্তিন বিলাল এরদোয়ান জাপান সফরের সময় আইচি প্রিফেকচারের সুশিমা শহরের আয়াসোফিয়া মসজিদে আজান দিয়েছেন। তিনি তুরস্কের ইলিম ইয়ায়মা ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
সুশিমা আয়াসোফিয়া মসজিদ জাপানের অন্যতম বৃহৎ ও দৃষ্টিনন্দন মসজিদ হিসেবে পরিচিত। তুরস্কের ইস্তাম্বুলের ঐতিহাসিক আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদের নামানুসারে এর নামকরণ করা হয়েছে। মসজিদটি ২০২২ সালের নভেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এবং এটি টোকিও থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
মসজিদটির স্থাপত্যে ঐতিহ্যবাহী অটোমান ও তুর্কি নকশার প্রভাব রয়েছে। এর মিনার, গম্বুজ ও অভ্যন্তরীণ কারুকাজ দর্শনার্থীদের আকৃষ্ট করে। মধ্য জাপানের অন্যতম বৃহৎ ইসলামিক কমপ্লেক্সটি নামাজের স্থান হওয়ার পাশাপাশি তুর্কি ও স্থানীয় মুসলিমদের সামাজিক-সাংস্কৃতিক মিলনকেন্দ্র হিসেবে ভূমিকা রাখে। এটি বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের পারস্পরিক সম্প্রীতি ও সংলাপেও অবদান রাখছে।
জাপানের সুশিমা আয়াসোফিয়া মসজিদে আজান দিলেন নেকমেত্তিন বিলাল এরদোয়ান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।