চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় ৫২ দশমিক ০৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। ২০২৫ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৫২ দশমিক ৫৭ শতাংশ। শনিবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশের উদ্বোধন করেন।
পরে দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হয়। সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ এবং মোট পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন, যা আগের বছরের ৬৯ হাজার ৯৭ জনের চেয়ে কম। গতবার সার্বিক পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ।
এবার ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাঁদের মধ্যে ছাত্র ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন। দেশের ২ হাজার ৭৬০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়; বন্যার কারণে পিছিয়ে যাওয়া চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা ৯ সেপ্টেম্বর শেষ হয়েছে।
চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।