Web Analytics

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর রাজ্যের ৬০১টি অনিবন্ধিত মাদরাসার শিক্ষকদের সরকারি ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যম আজ তকের প্রতিবেদনে বলা হয়, এসব মাদরাসায় প্রায় ৮৪ হাজার শিক্ষার্থী ও ৬ হাজার শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় সরকার এসব মাদরাসাকে আর্থিক সহায়তা দিত, কিন্তু নতুন সরকার তা বন্ধ করেছে।

ভাতা বন্ধের পর শিক্ষকদের একটি প্রতিনিধি দল সংখ্যালঘু মোর্চার সভাপতি কামাল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন। প্রতিবেদনে আরও বলা হয়, শুভেন্দু অধিকারীর সরকার পশু জবাইয়ের বিষয়ে নতুন বিধান জারি করেছে, যার ফলে কোরবানির সময় মুসলমানরা গরু কিনছে না এবং এতে হিন্দু খামারিরা বিপাকে পড়েছেন।

এছাড়া নতুন মুখ্যমন্ত্রী ঈদুল আজহার ছুটি দুই দিন থেকে কমিয়ে এক দিন করেছেন। বিজেপি এবার প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে, যেখানে তারা ২০৭টি আসনে জয় পেয়েছে এবং তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন।

27 May 26 1NOJOR.COM

শুভেন্দু অধিকারীর ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গে ৬০১ মাদরাসার ভাতা বন্ধ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।