পাবনার ঈশ্বরদীতে নিজেকে জেলা সহকারী জজ পরিচয়দানকারী এক ব্যক্তিকে মঙ্গলবার রাতে আটক করেছে পুলিশ। রাত ১০টার দিকে ঈশ্বরদী থানায় তিনি এক নারীকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়ে পুলিশি পাহারায় ডাকবাংলোয় রাত কাটানোর অনুরোধ জানান। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তির নাম সৈয়দ জিয়া পির মোহাম্মদ আলী। তিনি যশোর জেলার কোতোয়ালি থানার বাগমারা গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে। তার কথাবার্তা ও আচরণে অসঙ্গতি দেখে পুলিশ তার পরিচয় যাচাই করে জানতে পারে, তিনি প্রকৃতপক্ষে কোনো বিচারক নন এবং প্রতারণার উদ্দেশ্যে ভুয়া পরিচয়ে সেখানে অবস্থান করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি আগে ভূমি অফিসে তহশিলদার হিসেবে কর্মরত ছিলেন, তবে নৈতিক স্খলনের অভিযোগে চাকরি হারান। ঘটনার সময় তার সঙ্গে থাকা নারী পরিস্থিতি বুঝে দ্রুত স্থান ত্যাগ করেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
ঈশ্বরদীতে নারীসহ ভুয়া সহকারী জজ আটক
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।