বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ বলেছেন, ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ডকে মধ্যযুগীয় বলে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত এবং কার্যকর বিচারব্যবস্থার প্রতি জনগণের প্রত্যাশাকে অবমূল্যায়ন করেছে। শুক্রবার বিকেলে পুরানা পল্টন কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ঢাকার সদস্যদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বাস্তবতা অনুধাবনে ব্যর্থতার পরিচায়ক। দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে তিনি হয়তো জনগণের হতাশা ও বিচারহীনতার অভিজ্ঞতা পুরোপুরি বুঝতে পারছেন না। প্রচলিত বিচারব্যবস্থা অপরাধ দমন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ব্যর্থ হওয়ায় জনগণের মধ্যে কঠোর শাস্তির দাবি বেড়েছে। রামিসা হত্যাকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, ভুক্তভোগী পরিবারের হতাশা সমাজের বৃহত্তর ক্ষোভ ও বিচারব্যবস্থার প্রতি অনাস্থার প্রতিফলন।
তিনি অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীকে বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান। বৈঠকে বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্তির সিদ্ধান্তেরও কঠোর সমালোচনা করা হয়।
ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে খেলাফত মজলিসের নিন্দা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।