Web Analytics

আড়াইহাজার উপজেলায় গত দুই দিনে পাগলা কুকুরের কামড়ে ৫৪ জন আহত হয়েছেন, যাদের অধিকাংশ নারী ও শিশু। জাঙ্গালিয়া এলাকায় একটি পাগলা কুকুরের এলোপাতাড়ি কামড়ে অন্তত ২০ জন আহত হন। চৈতানকান্দা, দয়াকান্দা, উচিৎপুরা ও বালুয়াকান্দিসহ বিভিন্ন এলাকাতেও কুকুরের উপদ্রব দেখা দিয়েছে, এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স নার্গিস আক্তার জানান, বুধবার কুকুরের কামড়ে আহত ৩৫ জন চিকিৎসা নিতে আসেন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আরও ১৯ জন হাসপাতালে আসেন। একসঙ্গে এত রোগী আসায় চিকিৎসা দিতে কর্মীদের হিমশিম খেতে হচ্ছে। জাঙ্গালিয়ার বাসিন্দারা বলেন, একটি পাগলা কুকুর কয়েক দিন ধরে এলাকায় ঘুরে বেড়িয়ে সুযোগ পেলেই মানুষকে কামড়াচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ভারপ্রাপ্ত ডা. আরিফ ভূঁইয়া বলেন, আহত ৫৪ জনকে হাসপাতাল থেকে ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং ভ্যাকসিন মজুত থাকায় কাউকে ঢাকায় পাঠানো হয়নি। তিনি ক্ষতস্থান সাবান ও পরিষ্কার পানি দিয়ে ধুয়ে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমান বলেন, উচ্চ আদালতের নির্দেশের কারণে পাগলা কুকুর নিধন করা যাচ্ছে না, তবে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা চলছে।

09 Oct 26 1NOJOR.COM

আড়াইহাজারে দুই দিনে পাগলা কুকুরের কামড়ে আহত ৫৪ জন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।