Web Analytics

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। নিহতরা সবাই নির্মাণশ্রমিক ছিলেন। রোববার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহতরা একটি ডিআই পিকআপে করে নির্মাণকাজের উদ্দেশ্যে সুনামগঞ্জ যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আটজন মারা যান। নিহতদের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করা হয়েছে—সুরুজ আলী (৬০), মোছা. মুন্নি (৩৫), মো. বদরুল (৩০) ও মো. ফরিদুল (৩৫)। বাকি চারজনের পরিচয় এখনও জানা যায়নি।

আহত সাতজনের মধ্যে রয়েছেন সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা। পুলিশ আহতদের চিকিৎসা ও নিহতদের শনাক্তকরণের কাজ চালিয়ে যাচ্ছে।

03 May 26 1NOJOR.COM

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘর্ষে আটজন নিহত, সাতজন আহত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।