Web Analytics

চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা আজ মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) থেকে সারা দেশে শুরু হয়েছে। নয়টি সাধারণ, একটি মাদরাসা ও একটি কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। তিন হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষা মন্ত্রী এহছানুল হক মিলন জানান, সুষ্ঠু ও নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহ্‌দী আমিন ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক খান মইনুদ্দিন আল মাহমুদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী জানান, বিদ্যুৎ ঘাটতির কারণে শিক্ষার্থীদের প্রস্তুতিতে সমস্যা হলেও পরীক্ষাকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। সাইবার অপরাধ ও প্রশ্নফাঁস রোধে মনিটরিং সেল ও সমন্বয় গ্রুপ গঠন করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, কোর্স শেষ হলে নির্ধারিত সময়েই পরীক্ষা হবে, তবে এ বছর ডিসেম্বর মাসে এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে কিনা তা এখনো নির্দিষ্ট নয়। তিনি সতর্ক করে বলেন, মন্ত্রণালয়ে কেউ দুর্নীতি করলে তাকে ২৪ ঘণ্টাও রাখা হবে না।

21 Apr 26 1NOJOR.COM

সারা দেশে ১৮ লাখের বেশি শিক্ষার্থী নিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।