Web Analytics

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বিস্তৃত হচ্ছে—এমন ধারণা সঠিক নয়। ওয়াশিংটন ডিসি থেকে এক ব্রিফিংয়ে তিনি বলেন, কিছু গণমাধ্যম যুদ্ধ ছড়িয়ে পড়ছে বলে যে ইঙ্গিত দিচ্ছে, তা ভুল। বরং যুক্তরাষ্ট্রের সুবিধাই বাড়ছে। আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হেগসেথ জানান, যুদ্ধ বিস্তারের খবর তাকে বিরক্ত করছে, যদিও অঞ্চলের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটছে। অনেক পর্যবেক্ষক এসব ঘটনাকে সংঘাতের বিস্তারের ইঙ্গিত হিসেবে দেখছেন। হরমুজ প্রণালী নিয়ে উদ্বেগের প্রসঙ্গে তিনি বলেন, মার্কিন জনগণের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। সাম্প্রতিক উত্তেজনায় যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম প্রতি গ্যালনে প্রায় ৬০ সেন্ট বেড়েছে।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালী নিয়ে সম্ভাব্য ঝুঁকি আগেই জানা ছিল এবং যুক্তরাষ্ট্র পরিস্থিতি সম্পর্কে অবগত ছিল। তবে সমালোচকরা প্রশ্ন তুলেছেন, যদি আগেই আশঙ্কা জানা থাকে, তাহলে তা ঘটতে দেওয়া হলো কেন।

14 Mar 26 1NOJOR.COM

মধ্যপ্রাচ্যের যুদ্ধ বাড়ছে না, বরং যুক্তরাষ্ট্রের সুবিধা বাড়ছে বলে জানালেন হেগসেথ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।