স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ৬৮টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৬ সালের ১২ মার্চ প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে ১১ থেকে ২০ গ্রেডের ১৪টি ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১২ মার্চ সকাল ১০টায় এবং শেষ হবে ২৩ এপ্রিল ২০২৬ বিকেল ৫টায়। ২০২৬ সালের ১ মার্চ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আবেদন করা যাবে অনলাইনে http://dnc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে।
বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদগুলোর মধ্যে রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি), ফার্মাসিস্ট, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, ল্যাব সহকারী, ডায়েটিশিয়ান, ভোকেশনাল ইনস্ট্রাক্টর, ইসিজি টেকনিশিয়ান, লিনেনকিপার, টিকিট ক্লার্ক, রেন্ট কালেক্টর, সহকারী স্টুয়ার্ড, ওয়ার্ড মাস্টার, রেকর্ডকিপার ও ল্যাব অ্যাটেনডেন্ট। পদভেদে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত নির্ধারিত হয়েছে এবং কিছু পদের জন্য বিশেষ ডিপ্লোমা বা ট্রেডকোর্সের শর্ত রয়েছে।
আবেদন ফি পদভেদে ৫৬ থেকে ১৬৮ টাকা পর্যন্ত নির্ধারিত হয়েছে। নিয়োগ ও পরীক্ষাসংক্রান্ত সব তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ১৪ ক্যাটাগরিতে ৬৮ পদে নিয়োগ আবেদন শুরু
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।