মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জবাবকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছেন। ইরান জানায়, তারা পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবের জবাব পাঠিয়েছে। এদিকে, ট্রাম্প আগামী সপ্তাহে বেইজিং সফরে গিয়ে ইরান ইস্যুতে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের ওপর চাপ প্রয়োগ করতে পারেন বলে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন।
অন্যদিকে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে যুক্তরাজ্য ও ফ্রান্স মঙ্গলবার বহুজাতিক প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন করবে। তেহরান সতর্ক করেছে, এ অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠানো হলে ‘তাৎক্ষণিক ও কঠোর জবাব’ দেওয়া হবে। উপসাগরীয় অঞ্চলে কয়েকটি লক্ষ্যবস্তুতে ড্রোন হামলার ঘটনাও ঘটেছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, স্বাস্থ্যগত কারণে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকে জামিনে মুক্তি দিয়েছে ইরান। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের ইউরেনিয়াম মজুত সরানো না হলে যুদ্ধ শেষ হয়নি বলা যাবে না। ইরানের রেভল্যুশনারি গার্ড সতর্ক করেছে, ইরানি জাহাজে হামলা হলে মার্কিন স্থাপনায় পাল্টা হামলা চালানো হবে।
ইরানের জবাব প্রত্যাখ্যান ট্রাম্পের, হরমুজে বৈঠক ডাকল যুক্তরাজ্য-ফ্রান্স
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।