Web Analytics

ভোলার দৌলতখানে সাইবের হাট কওমি মাদ্রাসার মহাপরিচালক আলহাজ হযরত মাওলানা মফিজুল ইসলাম বড় হুজুরের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২৬ এপ্রিল ২০২৬) সকালে দৌলতখান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হাজার হাজার আলেম-ওলামা ও সাধারণ মুসল্লি জানাজায় অংশ নেন। তিনি শনিবার (২৫ এপ্রিল) দৌলতখান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে তার প্রতিষ্ঠিত সাইবের হাট কওমি মাদ্রাসায় ইন্তেকাল করেন।

প্রাচীন ঐতিহ্যবাহী ইজ্জাতুল ইসলাম চর খলিফা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা বড় হুজুরের ছেলে মাওলানা মফিজুল ইসলাম ছিলেন এলাকার শ্রদ্ধেয় আলেমে দ্বীন ও অতি সাদামাটা জীবনের অধিকারী। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

ভোলা-২ আসনের বিএনপি দলীয় এমপি আলহাজ হাফিজ ইব্রাহিম, দৌলতখান উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া ও সাধারণ সম্পাদক শাজাহান সাজু, এবং উপজেলা ওলামা দল ও ওলামা মাশায়েখ আইম্মা ঐক্য পরিষদ পৃথক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা জানান।

26 Apr 26 1NOJOR.COM

দৌলতখানে সাইবের হাট মাদ্রাসার বড় হুজুরের জানাজায় হাজারো মানুষের অংশগ্রহণ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।