Web Analytics

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ২০২৭ সালে দেশের ৬৬ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীর মধ্যে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হবে। বৃহস্পতিবার খুলনার পাইকগাছা উপজেলার পাইলট প্রকল্পভুক্ত ১৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কর্মশালা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। নগরীর সোনাডাঙ্গার দ্য গ্র্যান্ড খুলনায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী বলেন, পাইলট প্রকল্পের শুরুতে খাবার সরবরাহ ও মান নিয়ে কিছু সমস্যা থাকলেও তা এখন অনেকটাই কাটিয়ে ওঠা গেছে। নতুন নীতিমালা অনুযায়ী পচা বা নিম্নমানের খাবার সরবরাহ হলে ২৪ ঘণ্টার মধ্যে তা পরীক্ষার জন্য পাঠানো হবে। পরীক্ষার ফলের ভিত্তিতে সংশ্লিষ্ট সরবরাহকারীর টেন্ডার বা সরবরাহ আদেশ বাতিল করা হবে। গত দুই থেকে আড়াই মাসে ভুলের হার প্রায় শূন্যের কাছাকাছি নেমেছে বলেও তিনি জানান।

তিনি বলেন, সাড়ে ১৪ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে এবং ডিসেম্বরের মধ্যে তাঁদের শ্রেণিকক্ষে যোগদানের লক্ষ্য রয়েছে। আরও প্রায় সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে অধিকাংশ শূন্যপদ পূরণের লক্ষ্য রয়েছে। স্কুলভিত্তিক ইআরপি ব্যবস্থা, শিক্ষক প্রশিক্ষণ সংস্কার, পৃথক পে-স্কেল নিয়ে কাজ এবং দুর্গম উপকূলীয় এলাকার শিক্ষকদের বিশেষ ভাতার পরিকল্পনার কথাও জানান তিনি।

04 Sep 26 1NOJOR.COM

২০২৭ সালে প্রায় ১ কোটি ১০ লাখ প্রাথমিক শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।