Web Analytics

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৭ কেজি ওজনের একটি কষ্টিপাথর জব্দ করা হয়েছে এবং দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত প্রায় ২টার দিকে ব্যাটালিয়ন সদর ও বর্ষালুপাড়া বিওপির যৌথ টহলদল রাধাকৃষ্ণ বাজার এলাকায় অভিযান চালায়। আটক ব্যক্তিরা হলেন দুলাল হোসেন (৩৬) ও কলিম উদ্দিন (৪০)। উদ্ধার করা কষ্টিপাথরের আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা।

অভিযানে দুটি বাটন মোবাইল ফোন, দুটি সিম কার্ড, একটি হিরো হোন্ডা মোটরসাইকেল এবং একটি টিভিএস মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত কষ্টিপাথরসহ মোট জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৮ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা। অভিযানে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান, জি, আর্টিলারি।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অধিনায়ক স্থানীয় বাসিন্দাদের সতর্ক থেকে সীমান্ত নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় সহযোগিতার আহ্বান জানান।

14 Jul 26 1NOJOR.COM

পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে ৭ কেজি কষ্টিপাথরসহ দুইজন আটক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।