বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত মানবতাবিরোধী অপরাধ মামলায় রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে বৃহস্পতিবার সকালে কড়া নিরাপত্তায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক আসামি হিসেবে রয়েছেন। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ বেঞ্চ রায় ঘোষণার তারিখ নির্ধারণ করবেন। গত ২৩ অক্টোবর উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হয়। তদন্ত প্রতিবেদন জমা হয় ১২ মে, অভিযোগ গঠন হয় ১০ জুলাই। মামুন পরে দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেন, যা ট্রাইব্যুনাল গ্রহণ করে।
মানবতাবিরোধী মামলায় রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে হাজির সাবেক আইজিপি মামুন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।