Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ‘সাদা দল’ জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের কাছে লিখিত ১০ দফা দাবিপত্র জমা দিয়ে বিশ্ববিদ্যালয়কে ‘বিশেষ প্রাতিষ্ঠানিক মর্যাদা’ প্রদানের দাবি জানিয়েছে। এতে শিক্ষকদের সরকারি সমকক্ষ পদের তুলনায় ১০০ শতাংশ বেশি বেতন প্রদানের প্রস্তাব করা হয়।

সাদা দলের নেতারা জানান, স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে রাষ্ট্র গঠনের প্রতিটি পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অসামান্য ভূমিকা রেখেছে। তাই এই অবদানের স্বীকৃতি হিসেবে শিক্ষক ও কর্মকর্তাদের জন্য আলাদা বেতন-ভাতা, গবেষণা অনুদান, প্রশাসনিক দায়িত্বের অতিরিক্ত ভাতা, সুপার গ্রেডে পদোন্নতি, গবেষণার জন্য ২০ লাখ টাকাসহ একাধিক সুবিধা দাবি করা হয়। এছাড়া আবাসন ও যানবাহনের জন্য স্বল্প সুদে ঋণ এবং পেশাগত আয়ে কর অব্যাহতির দাবিও তোলা হয়।

অধ্যাপক ড. আব্দুস সালামের নেতৃত্বে প্রতিনিধিদল দাবিগুলো উপস্থাপন করলে কমিশনের চেয়ারম্যান ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।

04 Nov 25 1NOJOR.COM

ঢাকা বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

Person of Interest

logo
No data found yet!