Web Analytics

হুথি বিদ্রোহীদের সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের হুমকির মধ্যেও সৌদির অপরিশোধিত তেলবাহী দুটি বড় জাহাজ কৌশলগত বাব আল-মানদেব প্রণালি পেরিয়ে লোহিত সাগর অতিক্রম করেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহের শেষের দিকে জাহাজ দুটি এই পথ সফলভাবে পার হয়। এতে চরম উত্তেজনার মধ্যেও রিয়াদের জ্বালানি পরিবহন অব্যাহত থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে।

গত ২০ জুলাই ইরানের মিত্র হুথি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করে। এরপর তারা লোহিত সাগরে একাধিক তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালায়। প্রতিবেদনে বলা হয়, এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে তেহরানের চলমান যুদ্ধ নতুন আঞ্চলিক সংঘাতের মুখে পড়েছে। হামলার আশঙ্কায় এই পানিপথে সামগ্রিক জাহাজ চলাচলও কিছুটা কমেছে।

কেপলারের তথ্য অনুযায়ী, মাল্টার পতাকাবাহী লেসবোস প্রায় ১০ লাখ ব্যারেল সৌদি অপরিশোধিত তেল বহন করছে, তবে এর চূড়ান্ত গন্তব্য স্পষ্ট নয়। দেশ বৈভব ২০ লাখ ব্যারেল তেল নিয়ে ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ পরিচালিত সিক্কা বন্দরের দিকে যাচ্ছে। নিরাপত্তার কারণে উভয় জাহাজই স্বয়ংক্রিয় ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ রাখে। শুক্রবার ২৮টি ও শনিবার ২৭টি পণ্যবাহী জাহাজ প্রণালি পার হলেও রোববার তা কমে ১৮টিতে দাঁড়ায়।

03 Aug 26 1NOJOR.COM

হুথি হুমকির মধ্যেও বাব আল-মানদেব পেরিয়েছে সৌদির দুই তেলবাহী জাহাজ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।