Web Analytics

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে প্রায় ৮২৭ মিলিয়ন ডলার বা প্রায় ২.৬ বিলিয়ন শেকেল জরুরি সামরিক ক্রয়ের জন্য বরাদ্দ অনুমোদন করেছে ইসরাইল সরকার। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তাহের শেষে মন্ত্রিসভার সদস্যরা টেলিফোন বৈঠকের মাধ্যমে এই বাজেট অনুমোদন করেন। এই অর্থ নিরাপত্তা সংক্রান্ত ক্রয় এবং সামরিক বাহিনীর জরুরি প্রয়োজন মেটাতে ব্যবহার করা হবে, যদিও নির্দিষ্ট খাত সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

অর্থ মন্ত্রণালয়ের একটি নথিতে বলা হয়েছে, যুদ্ধের তীব্রতার কারণে অতিরিক্ত বাজেট বরাদ্দ প্রয়োজন হয়ে পড়েছে। এতে গোলাবারুদ সংগ্রহ, উন্নত অস্ত্রব্যবস্থা ক্রয় এবং গুরুত্বপূর্ণ যুদ্ধ সরঞ্জামের মজুত পুনরায় পূরণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে। এই সিদ্ধান্তকে একটি ব্যতিক্রমী জরুরি ব্যবস্থা হিসেবে বর্ণনা করা হয়েছে, যা কেবল যুদ্ধ পরিচালনার ফলে সৃষ্ট প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এই অর্থ ২২২ বিলিয়ন ডলারের রাষ্ট্রীয় বাজেট থেকে নেওয়া হবে, যা ১২ মার্চ সরকার অনুমোদন করেছে এবং ৩১ মার্চের মধ্যে কনেসেটে পাস হওয়ার কথা রয়েছে।

15 Mar 26 1NOJOR.COM

ইরান যুদ্ধের মধ্যে ৮২৭ মিলিয়ন ডলারের জরুরি প্রতিরক্ষা বাজেট অনুমোদন ইসরাইলের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।