নদীভাঙন রোধে স্বল্পমেয়াদি ও পুনরাবৃত্তিমূলক ব্যয়ের বদলে দীর্ঘমেয়াদি ও টেকসই নদী ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়েছে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটি। বুধবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের কমিটির তৃতীয় বৈঠকে এ তাগিদ দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনির।
বৈঠকে পানিসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং পানি সম্পদ পরিকল্পনা সংস্থার চলমান কার্যক্রম, সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা পর্যালোচনা করা হয়। নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বিপুল পরিমাণ পলি ব্যবস্থাপনা, নিয়মিত ও ক্যাপিটাল ড্রেজিংয়ের কার্যকারিতা মূল্যায়ন এবং নাব্যতা রক্ষায় সমন্বিত কৌশল নেওয়ার সুপারিশ করা হয়।
ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে সংকটপূর্ণ এলাকায় গভীর নলকূপ স্থাপন কমানো, ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানো এবং পানি পুনঃব্যবহার নীতি অনুসরণের ওপর জোর দেওয়া হয়। নদী, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন সমন্বিতভাবে বাস্তবায়নের সুপারিশ করা হয়। ডিএনডি এলাকার জলাবদ্ধতা, বর্জ্য ও পয়ঃনিষ্কাশন সমস্যা সমাধানে কার্যকর মাস্টারপ্ল্যান নেওয়ার তাগিদও দেওয়া হয়।
টেকসই নদী ব্যবস্থাপনা, ড্রেজিং মূল্যায়ন ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের তাগিদ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।