Web Analytics

সংকটে থাকা শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মুনাফায় বিতর্কিত ‘হেয়ারকাট’ সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক শামস তিবরীজ ভূঁইয়া স্বাক্ষরিত চিঠিতে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালককে সংশ্লিষ্ট সময়ের কার্যকর মুনাফার হার অনুযায়ী আমানত হিসাব পুনর্নির্ধারণের নির্দেশ দেওয়া হয়।

নির্দেশনা অনুযায়ী, ব্যক্তিগত বা অপ্রাতিষ্ঠানিক মেয়াদি আমানত এবং কিস্তিভিত্তিক আমানতের ক্ষেত্রে ১ জানুয়ারি ২০২৪ থেকে ২৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বার্ষিক ৪ শতাংশ হারে ‘ইহসান’ মুনাফা দেওয়ার সিদ্ধান্ত আর কার্যকর থাকবে না। এর বদলে ওই সময়ের ব্যাংকের কার্যকর মুনাফার হার অনুসারে প্রতিটি হিসাবের আমানত স্থিতি পুনঃহিসাব করতে হবে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার, ব্যাংকের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা এবং মুনাফা সমন্বয়সংক্রান্ত বাস্তব জটিলতা বিবেচনায় আগের নির্দেশনা পুনর্বিবেচনা করা হয়েছে। ২৯ ডিসেম্বর ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত অন্তর্বর্তী তিন দিনের জন্য ব্যাংকের পুনর্নির্ধারিত মুনাফার হার প্রযোজ্য হবে। ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিগত মেয়াদি ও কিস্তিভিত্তিক আমানতকারীদের মুনাফা আর শুধু ৪ শতাংশে সীমিত থাকবে না।

11 Sep 26 1NOJOR.COM

একীভূত ইসলামী ব্যাংকের আমানত মুনাফা কার্যকর হার অনুযায়ী পুনর্নির্ধারণের নির্দেশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।