মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেপ্তার এবং কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। সোমবার যৌথ বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী ও মহাসচিব মাওলানা মূসা বিন ইযহার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
দলটির নেতারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য গণতান্ত্রিক ব্যবস্থার স্বাভাবিক বিষয়; মামলা, গ্রেপ্তার, হামলা বা প্রশাসনিক চাপ দিয়ে বিরোধী মত দমন করা উচিত নয়। নাগরিকের রাজনৈতিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তারা রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু না ভেবে যুক্তি, কর্মসূচি ও জনগণের সমর্থনের মাধ্যমে মোকাবিলার সংস্কৃতি গড়ার কথা বলেন।
আখতারুজ্জামানের বিরুদ্ধে আনা অভিযোগের স্বচ্ছ তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানানো হয়। কুষ্টিয়ার হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বানও জানানো হয়েছে। নেতৃদ্বয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, প্রশাসনের নিরপেক্ষতা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত পেশাদার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিশ্চিত করার দাবি করেন।
আখতারুজ্জামান গ্রেপ্তার ও কুষ্টিয়া হামলায় নিরপেক্ষ তদন্ত চায় নেজামে ইসলাম
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।