বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়ার পর পেট্রল পাম্প ও অন্যান্য জ্বালানি খুচরা বিক্রেতাদের অবিলম্বে দাম কমানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি সতর্ক করে বলেন, বিক্রেতারা যদি দ্রুত দাম না কমান, তাহলে তাদের জন্য বড় সমস্যা অপেক্ষা করছে। ট্রাম্প উল্লেখ করেন, তেলের দাম প্রতি ব্যারেল ৬৮ ডলারে নেমে এসেছে এবং আরও কমছে, কিন্তু খুচরা পর্যায়ে দাম এখনও বেশি।
তিনি বলেন, বিক্রেতাদের অবশ্যই দ্রুত প্রতিক্রিয়া জানাতে হবে এবং গ্রাহকদের জন্য সঠিক দাম নির্ধারণ করতে হবে। অতিরিক্ত মূল্য আদায়কে তিনি অবৈধ বলে উল্লেখ করেন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গিয়েছিল।
তবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা স্মারক সই হওয়া এবং চূড়ান্ত চুক্তির সম্ভাবনা তৈরি হওয়ায় তেলের দাম কমতে শুরু করেছে, যার প্রেক্ষিতে ট্রাম্প এই সতর্কবার্তা দিয়েছেন।
তেলের দাম কমায় খুচরা বিক্রেতাদের দাম কমাতে নির্দেশ দিলেন ট্রাম্প
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।