Web Analytics

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, কর্মজীবী নারীদের নিশ্চিন্তে কর্মক্ষেত্রে অংশগ্রহণ এবং শিশুদের নিরাপদ বিকাশ নিশ্চিত করতে পর্যায়ক্রমে সারা দেশের শহর, উপশহর ও জনবহুল এলাকায় আধুনিক মানসম্পন্ন ডে-কেয়ার সেন্টার গড়ে তোলা হবে। বৃহস্পতিবার রাজধানীর ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নবনির্মিত ডে-কেয়ার সেন্টার ও ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বিশেষ করে শিল্পাঞ্চলে শিল্পমালিকদের ডে-কেয়ার সেন্টার স্থাপনের আহ্বান জানান। তিনি বলেন, ব্যক্তিগত উদ্যোগে বা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন সম্ভব এবং আগ্রহী প্রতিষ্ঠানকে সরকার নীতিগত ও কারিগরি সহায়তা দিতে পারে। ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু জানান, নতুন কেন্দ্রটি ভূমি মন্ত্রণালয়ের ১৮০ দিনের অগ্রাধিকারমূলক কর্মসূচির অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

প্রায় ৭৫০ বর্গফুট জায়গায় স্থাপিত কেন্দ্রটিতে প্রশিক্ষিত আয়ার সার্বক্ষণিক পরিচর্যা, শিশুদের প্রারম্ভিক বিকাশ ও বিনোদনের ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত ব্রেস্ট ফিডিং কর্নার এবং শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ রয়েছে। গণপূর্ত অধিদপ্তরের সহায়তায় ভূমি মন্ত্রণালয়ের অর্থায়ন ও ব্যবস্থাপনায় কেন্দ্রটি নির্মিত হয়েছে। এটি প্রতিদিন সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে এবং সরকারি ছুটিতে বন্ধ থাকবে।

18 Sep 26 1NOJOR.COM

কর্মজীবী নারীদের জন্য দেশজুড়ে আধুনিক ডে-কেয়ার সেন্টার স্থাপনের ঘোষণা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।