Web Analytics

ভুয়া সরকারি আদেশ (জিও) জারি ও জাল পাসপোর্ট দাখিলের অভিযোগে কর পরিদর্শক রুমা পারভীনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জিএম আবুল কালাম কায়কোবাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ৭ জানুয়ারি তাকে অবসরে পাঠানো হয়। রোববার এনবিআরের ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী তার অসদাচরণ প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রুমা পারভীন এনবিআরের দ্বিতীয় সচিব জসিম উদ্দিনের স্বাক্ষর ও স্মারক নম্বর জাল করে জিও জারি করেন এবং ভারতের নয়াদিল্লিতে অবস্থিত অস্ট্রেলিয়া হাইকমিশনে ভিসার জন্য আবেদন করেন। ২০২৩ সালের ১৮ এপ্রিল হাইকমিশন জিওর সত্যতা যাচাই করতে এনবিআরে যোগাযোগ করলে তা ভুয়া প্রমাণিত হয়। তদন্ত ও শুনানির পর অভিযোগগুলো সত্য প্রমাণিত হয়।

এছাড়া তিনি পাসপোর্ট হারানোর মিথ্যা জিডি দাখিল করেছিলেন, যদিও সেটি দিল্লির অস্ট্রেলিয়া হাইকমিশনে জমা ছিল। তার জবাব অসন্তোষজনক হওয়ায় সরকারি কর্ম কমিশন বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্তে সম্মতি জানায়।

12 Jan 26 1NOJOR.COM

ভুয়া জিও ও জাল পাসপোর্টের অভিযোগে কর পরিদর্শক রুমা পারভীন অবসরে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।