মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে অপ্রত্যাশিতভাবে উত্তেজনা বেড়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে সতর্ক করেছে আবুধাবিতে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও দুবাইয়ের যুক্তরাষ্ট্রের কনস্যুলেট জেনারেল। তারা অঞ্চলটিতে থাকা মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।
সতর্কবার্তায় সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং ভ্রমণসংক্রান্ত অন্যান্য বিঘ্নের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, অতীতেও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্য স্থানে মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হয়েছে।
বার্তায় বলা হয়েছে, ইরান ও ইরান-সমর্থক গোষ্ঠীগুলো বিদেশে যুক্তরাষ্ট্রের অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে কোনো নির্দিষ্ট হুমকি, স্থান বা সময়ের তথ্য সতর্কবার্তায় দেওয়া হয়নি।
মধ্যপ্রাচ্যে সম্ভাব্য উত্তেজনা ও ভ্রমণ বিঘ্নে সতর্ক থাকতে বলল যুক্তরাষ্ট্র
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।