Web Analytics

ফেনীতে নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা বেড়েছে বলে জানা গেছে। জুলাই হত্যা মামলার পলাতক আসামিরা অর্থ ও নেতৃত্ব দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার সকালে সদর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীরা শহরের স্টেশন রোডে ঝটিকা মিছিল করেন। পলাতক আসামি আলাউদ্দিন নাসিম ফেসবুকে মিছিলের ভিডিও শেয়ার করে ধন্যবাদ জানান। অপরদিকে দলীয় একটি পেইজ দাবি করেছে, মিছিলটি নিষিদ্ধ যুবলীগের সদর উপজেলা সম্পাদক শুসেন চন্দ্র শীলের নেতৃত্বে হয়েছে। স্থানীয় আওয়ামী তৃণমূল নেতারা আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং বিএনপি-জামায়াতকে দায়ী করেছেন।

প্রতিবেদনে বলা হয়, পলাতক নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হয়ে হুমকি ও প্রচারণা চালাচ্ছেন এবং বিদেশ থেকে অর্থ পাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয় কিছু রাজনৈতিক ও ব্যবসায়ী ব্যক্তির সহায়তায় এসব কার্যক্রম চলছে। পুলিশ তিনজনকে আটক করেছে। নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানিয়েছেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং যেকোনো অবৈধ তৎপরতা কঠোরভাবে দমন করা হবে।

19 Jun 26 1NOJOR.COM

ফেনীতে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা বেড়েছে, তিনজন গ্রেপ্তার করেছে পুলিশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।