বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রথম থেকে দ্বাদশ নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশী শিক্ষকরা রাজধানীতে সংবাদ সম্মেলন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। রোববার জাতীয় প্রেস ক্লাবে প্রথম–দ্বাদশ এনটিআরসিএ নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশী শিক্ষক সমিতির ব্যানারে তারা দ্রুত নির্বাহী আদেশে নিয়োগের দাবি জানান।
প্রেস ক্লাবের ভেতরে সংবাদ সম্মেলন এবং বাইরে অবস্থান কর্মসূচিতে বিপুলসংখ্যক নিয়োগপ্রত্যাশী শিক্ষক অংশ নেন। বক্তারা তিন দফা দাবি উত্থাপন করেন। তাদের প্রধান দাবি হলো, গত ১৫ জানুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করা।
এ ছাড়া গত ৮ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটির নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ দ্রুত কার্যকরের দাবি জানান তারা। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে আন্দোলন ও দাবি জানালেও কার্যকর বাস্তবায়ন হয়নি। তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলে নিজেদের দাবি ও সমস্যাগুলো তুলে ধরতে চান এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান।
নির্বাহী আদেশে নিয়োগের দাবিতে ঢাকায় এনটিআরসিএ নিবন্ধনধারীদের অবস্থান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।