Web Analytics

রাজধানীর বনানী থানাধীন কড়াইল বস্তির জামাই বাজার মাটির রাস্তা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার, ৩ নভেম্বর অভিযানটি পরিচালিত হয়। উদ্ধার করা হয়েছে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ গ্রাম ওজনের ১০০ পুরিয়া হেরোইন এবং মাদক বিক্রির ৪৩ হাজার ২০০ টাকা।

অধিদপ্তরের উপপরিচালক মো. রাজিউর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে কুখ্যাত মাদক কারবারি মো. রাকিব হোসেনের (২৫) ভাড়া নেওয়া তিন কক্ষবিশিষ্ট একটি বসতঘরে তল্লাশি চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সজিব হোসেন (৩২) ও মো. তানভীর (৩০)। তবে বসতঘরের ভাড়াটে এবং মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করা রাকিব হোসেন অভিযানের সময় পালিয়ে যান।

অধিদপ্তর জানিয়েছে, পলাতক রাকিব হোসেনের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় দুটি মাদক মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে কড়াইল বস্তি এলাকার বিভিন্ন স্পট নিয়ন্ত্রণ করে গাঁজা, ইয়াবা ও হেরোইন বিক্রি করে আসছিলেন বলে সংস্থাটির দাবি। গ্রেপ্তার দুইজন ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

04 Nov 26 1NOJOR.COM

কড়াইল বস্তিতে অভিযানে ইয়াবা, হেরোইন ও নগদ টাকাসহ দুইজন গ্রেপ্তার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।