Web Analytics

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সাত শিক্ষককে বিভিন্ন সরকারি কলেজে বদলি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় তাদের ওএসডি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে দেওয়ার পর নতুন কর্মস্থলে সংযুক্ত করেছে। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব মো. আ. কুদদুস স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। ২৯ জুলাইয়ের মধ্যে তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে।

বদলিকৃতদের মধ্যে রয়েছেন উপাধ্যক্ষ এ কে এম জহিরুল আলম, অধ্যাপক মো. আবদুল মালেক, সহযোগী অধ্যাপক কনক বড়ুয়া, ড. মুহাম্মদ উল্লাহ মজুমদার, নূর মোহাম্মদ নূর উল্লাহ, মো. আল-আমিন ও মোহাম্মদ মহসীন। কনক বড়ুয়া পরীক্ষা কমিটির আহ্বায়ক ছিলেন। জহিরুল আলম পরীক্ষা ব্যবস্থাপনায় ছিলেন না; তাঁর ছেলে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। ১৩ জুলাই অতিবৃষ্টিতে কলেজে জলাবদ্ধতার পর নৌকা ও ভ্যানগাড়িতে পরীক্ষার্থীদের কেন্দ্রে নেওয়া হয়। ঘটনাটি ঘিরে শিক্ষার্থীদের আন্দোলনের পর কেন্দ্রটি ভাষা সৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়ে স্থানান্তর করা হয়।

24 Jul 26 1NOJOR.COM

কুমিল্লা সরকারি মহিলা কলেজের এইচএসসি কেন্দ্র ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সাত শিক্ষককে বদলি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।