ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস বুধবার জানিয়েছে, চলতি বছরের শেষ দিকে অত্যন্ত শক্তিশালী এল নিনো আবহাওয়া পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা ক্রমেই বাড়ছে। সংস্থার পরিচালক কার্লো বুয়োনটেম্পো জানান, ১ মে থেকে ১ জুন পর্যন্ত সব মডেল তাদের পূর্বাভাস ঊর্ধ্বমুখী করেছে, যা শক্তিশালী বা রেকর্ড ভাঙা মাত্রার এল নিনোর সম্ভাবনাকে ইঙ্গিত করছে।
এল নিনো একটি প্রাকৃতিক জলবায়ু প্রক্রিয়া, যার ফলে প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব নিরক্ষীয় অঞ্চলের পৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যায় এবং বিশ্বব্যাপী বাতাস, চাপ ও বৃষ্টিপাতের ধরণে পরিবর্তন আসে। কোপার্নিকাসের সর্বশেষ হালনাগাদে বলা হয়েছে, অংশগ্রহণকারী বৈশ্বিক আবহাওয়াবিদদের ৭৫ শতাংশ মনে করছেন নভেম্বরের মধ্যে প্রশান্ত মহাসাগরের কিছু অংশে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা গড়ের চেয়ে ২.৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি বাড়তে পারে।
১৮৭৭–৭৮ সালে প্রথম বড় এল নিনো রেকর্ড হওয়ার পর থেকে মাত্র তিনবার—১৯৮২–৮৩, ১৯৯৭–৯৮ এবং ২০১৫–১৬ সালে—তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস সীমা অতিক্রম করেছে।
চলতি বছরের শেষ দিকে রেকর্ড ভাঙা এল নিনোর ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছে ইইউ সংস্থা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।