ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রশ্ন তুলেছে, প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণে কেনা গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ ৫০ হাজার টাকা বহাল রাখার সিদ্ধান্তের পেছনে কোন প্রভাব কাজ করেছে। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংস্থাটি মনে করে, বিশেষ সুবিধাপ্রাপ্ত এক শ্রেণির আমলাদের প্রভাবে সরকার ব্যয়-কৃচ্ছ্রতার নীতিগত অবস্থান থেকে সরে এসেছে।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, রক্ষণাবেক্ষণ খরচ অর্ধেকে নামিয়ে ২৫ হাজার টাকা করা এবং সুদমুক্ত ঋণ সুবিধা বাতিলের সিদ্ধান্ত ছিলো বৈষম্য হ্রাস ও জনগণের অর্থের সঠিক ব্যবহারের উদাহরণ। কিন্তু সংকীর্ণ স্বার্থে প্রভাবিত হয়ে সেই সিদ্ধান্ত অকার্যকর করা হচ্ছে, যা সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনায় নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।
তিনি আরও বলেন, প্রাধিকারপ্রাপ্ত কর্মচারীদের শ্রেণিবিভাগ ছিলো বৈষম্যমূলক এবং এতে আন্ত-ক্যাডার ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়েছে। টিআইবি পুনরায় সরকারি কর্মকর্তাদের সম্পদ বিবরণী প্রকাশ বাধ্যতামূলক করার সুপারিশ জানিয়ে সতর্ক করেছে যে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পরও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত নাও হতে পারে।
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত বাতিলে টিআইবির প্রশ্ন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।