Web Analytics

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভয়ভীতি প্রদর্শন ও ভাঙচুরের মামলায় অভিনেত্রী পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার আদালত। বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান এ আদেশ দেন। সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য থাকায় বাদীপক্ষের আবেদনে পরীমণির জামিন বাতিল করা হয়।

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সময়ের আবেদন করে জানান, অ্যালার্জিজনিত রোগে আক্রান্ত থাকায় তিনি আদালতে হাজির হতে পারেননি। এ মামলায় কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমিও আসামি। পিবিআইয়ের তদন্তে পরীমণি ও জিমির বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়ার কথা বলা হলেও ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

গত বছরের ২৬ জানুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেওয়া হলে পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। পরে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। ২০২১ সালের ৬ জুলাই নাসির উদ্দিন পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন; মামলাটি সাভারের একটি বোট ক্লাবে ৯ জুনের কথিত ঘটনাকে কেন্দ্র করে করা হয়।

04 Nov 26 1NOJOR.COM

ঢাকার আদালত পরীমণির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।