Web Analytics

মেহেদি হাসান মিরাজের চার উইকেটের দুর্দান্ত বোলিংয়ে প্রভিডেন্সে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ছয় উইকেটে হারিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের এই ম্যাচে ত্রিনবাগোকে ৮ উইকেটে ১২৬ রানে আটকে দেওয়ার পর ৮ বল বাকি থাকতে ৪ উইকেটে ১২৭ রান করে লক্ষ্য ছুঁয়ে ফেলে গায়ানা। ম্যাচসেরার পুরস্কার পান মিরাজ।

টস হেরে ব্যাট করতে নেমে ৪.৩ ওভারে ৪১ রান তুলেছিল ত্রিনবাগো। এরপর ১৬ বলে ২৬ রান করা কলিন মুনরোকে বোল্ড করে আঘাত হানেন মিরাজ। নিজের প্রথম বলেই তিনি নিকোলাস পুরানকে বোল্ড করেন এবং পরে জিড গুলি ও সুনীল নারিনকেও ফেরান। চার ওভারে ২৩ রান দিয়ে চার উইকেট নেন মিরাজ। ত্রিনবাগোর হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন জাস্টিন গ্রিভস, আর গায়ানার শামার জোসেফ নেন দুই উইকেট।

জবাবে ৩৬ রানের মধ্যে দুই ওপেনার হারিয়ে চাপে পড়ে গায়ানা। তবে শিমরন হেটমায়ারের ৩৫ বলে ৪২ এবং শাই হোপের ১৯ বলে ২৮ রানে নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। মিরাজ ১৪ বলে ২ রানে অপরাজিত থাকেন। টানা দুই জয়ে ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে গায়ানা; এক ম্যাচ বেশি খেলা অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স তিন পয়েন্ট পিছিয়ে দ্বিতীয়।

12 Sep 26 1NOJOR.COM

মিরাজের ৪ উইকেটে ত্রিনবাগোকে হারিয়ে সিপিএল শীর্ষে গায়ানা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।