কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে বিএনপি প্রার্থী শরীফুল আলম সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে দেশের সর্বোচ্চ ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ১ লাখ ৮৭ হাজার ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হন, যেখানে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা আতাউল্লাহ আমীন পান ৪৪ হাজার ৯৫ ভোট। মোট ২ লাখ ৩৭ হাজার ৯৯০ ভোটারের মধ্যে ভোট পড়েছে ৫৭ দশমিক ০৩ শতাংশ। ১ লাখ ৪৩ হাজার ৬৪ ভোটের এই ব্যবধান সারাদেশে সর্বোচ্চ হিসেবে আলোচিত হচ্ছে।
১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় কুলিয়ারচরের বেতিয়ারকান্দি প্রধান নির্বাচনী কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশে শরীফুল আলম বলেন, ভৈরব-কুলিয়ারচরকে মাদকমুক্ত করতে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। তিনি মাদক ব্যবসা, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান এবং অপরাধে জড়িত কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন।
ময়মনসিংহ বিভাগের কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম এর আগে একই আসন থেকে চারবার ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
রেকর্ড ১ লাখ ৪৩ হাজার ভোটে কিশোরগঞ্জ-৬ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী শরীফুল আলম
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।