Web Analytics

কক্সবাজার জেলার পঞ্চম পৌরসভা হিসেবে পেকুয়া গঠনের কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা বিএনপি নেতা ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্বাচনি প্রতিশ্রুতির অংশ। তিনি অতীতে বিএনপি সরকারের সময় পেকুয়াকে উপজেলা করেছিলেন, এবার পৌরসভা করার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে বিএনপি সরকার গঠনের পরপরই।

উপজেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, কক্সবাজার জেলা প্রশাসকের আদেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব প্রস্তাবিত পৌরসভার সীমানা যাচাইয়ের জন্য সমীক্ষা পরিচালনা করেছেন। ইউএনও জানান, মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে এবং সে অনুযায়ী মাঠপর্যায়ে কাজ শুরু হয়েছে।

বর্তমানে কক্সবাজার জেলায় চারটি পৌরসভা রয়েছে—কক্সবাজার, চকরিয়া, টেকনাফ ও মহেশখালী। পেকুয়া যুক্ত হলে এটি হবে জেলার পঞ্চম পৌরসভা। পাশাপাশি সালাহউদ্দিন আহমদের আরেকটি প্রতিশ্রুতি অনুযায়ী মাতামুহুরী নামে নতুন একটি উপজেলা গঠনের প্রক্রিয়াও চলছে।

28 Feb 26 1NOJOR.COM

সালাহউদ্দিন আহমদের উদ্যোগে পেকুয়া হচ্ছে কক্সবাজারের পঞ্চম পৌরসভা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।