Web Analytics

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশে আর সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হবে না। শনিবার সকালে সিলেট নগরের টিলাগড়ে দেশের প্রথম সরাসরি কৃষকদের বিক্রয় কেন্দ্র ‘কৃষকের হাট’ উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন। সিলেট জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে প্রান্তিক কৃষকরা কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি ভোক্তাদের কাছে তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারবেন।

মন্ত্রী বলেন, কৃষকরা প্রায়ই উৎপাদনের ন্যায্য মূল্য পান না, আবার ভোক্তারা উচ্চমূল্যে পণ্য কিনতে বাধ্য হন। এই অব্যবস্থাপনা দূর করতে সিলেটে পাইলট প্রকল্প হিসেবে কৃষকের হাট চালু করা হয়েছে। তিনি জানান, প্রতিটি জেলায় জেলা প্রশাসকরা সপ্তাহে অন্তত একদিন কৃষকদের সরাসরি বিক্রির সুযোগ নিশ্চিত করবেন। বাজার স্থিতিশীল রাখতে পুরো সাপ্লাই চেইনকে এআই-জেনারেটেড মডেলে অন্তর্ভুক্ত করা হবে।

বাণিজ্যমন্ত্রী আরও জানান, টিসিবির কার্যক্রম সম্প্রসারিত হবে, যদিও প্রতিবছর ৩২০০–৩৩০০ কোটি টাকার ভর্তুকি ধীরে ধীরে কমানো হবে।

11 Apr 26 1NOJOR.COM

সিন্ডিকেট নিয়ন্ত্রণ রোধে এআই-নির্ভর কৃষকের হাট চালু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।