ইরানকে ঘিরে চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি। এই সফরকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যমের তথ্যমতে, সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করবেন, যেখানে ইরান ইস্যু বিশেষ গুরুত্ব পাবে। বার্তা সংস্থা এএফপিকে একটি সূত্র জানায়, বৈঠকে যুক্তরাষ্ট্র-কাতার সম্পর্ক, ইরানের বর্তমান পরিস্থিতি, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বাজার এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। যুক্তরাষ্ট্রে কাতার দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হামাদ আল-মুফতাহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে আনন্দ প্রকাশ করেন।
এই বৈঠকগুলো ওয়াশিংটন ও দোহা’র মধ্যে নিরাপত্তা ও জ্বালানি সহযোগিতা জোরদারের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
ইরান ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনায় ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রী
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।